নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
জয়পুরহাট শহরের জিরো পয়েন্টের ভাঙা আলিশানে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আব্দুর রউফ। এসময় নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নেন দখলদাররা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আব্দুর রউফ জানান, জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে ভাঙা আলিশানে জেলা পরিষদের জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট ও অন্যান্য স্থাপনা করে রাখা হয়েছিল। এ নিয়ে দখলদারদের বারবার নোটিশ করা হলেও তারা স্থাপনা সরিয়ে নেননি। গত ১ মাস ১০ দিন আগে তাদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তবুও তারা স্থাপনাগুলো সরিয়ে নেননি। এজন্য আজ এখানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এসময় দখলদাররা কিছু সময় নিয়ে নিজ দায়িত্বে স্থাপনাগুলো সরিয়ে নেন। এছাড়া আগামীতে এখানে যাতে কেউ অবৈধ কোন স্থাপনা করতে না পারে সেজন্য জায়গাটি ঘিরে দেওয়া হচ্ছে।
এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট উজ্জ্বল বাইন, সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও জেলা পরিষদের সার্ভেয়ার তন্ময় কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply