জয়পুরহাটে ঋণের চাপে অটোচালকের আত্মহত্যার অভিযোগ

জয়পুরহাটে ঋণের চাপে অটোচালকের আত্মহত্যার অভিযোগ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


জয়পুরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণের চাপে মফিক (৪০) নামে এক অটোচালক আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে জেলার বম্বু ইউনিয়নের চকদাদরা গ্রামের এক মাঠে এঘটনা ঘটেছে।

নিহত মফিক হলেন জেলার সদর উপজেলার বম্বু ইউপির নামা চক গ্রামের ফজের আলী খানের ছেলে বলে জানাগেছে।

পুলিশ স্থানীয়রা জানিয়েছেন, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে অটোচালক মফিক। এরপর কিস্তি পরিশোধ করতে চাপ দেন ঋণদান প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। কিস্তি পরিশোধের কোন পথ না পেয়ে রাতের আধারে মাঠের মধ্যে একটি গাছের ডালে ফাঁস দিয়ে আত্মাহত্যা করেন অটোচালক। স্থানীয়রা সকালে মাঠে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সেখান থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme