জয়পুরহাটে এতিম ও দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

জয়পুরহাটে এতিম ও দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

ছবি-নিজস্ব

♦ সেলিম হোসেন, জয়পুরহাট


জয়পুরহাটে মাহে রমজানে এতিম ও দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের সোনারপট্টি এলাকায় সাহা জুয়েলার্সের স্বত্বাধিকারী রনজিত সাহার উদ্যোগে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ন আহবায়ক এম,এ ওহাব, পুলিশের ডিআইও-১ মিজানুর রহমান, ডিবির এসআই জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা তোফায়ের আহমেদ জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে অর্ধশত এতিম ও দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র তুলে দেওয়া হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme