জয়পুরহাটে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা

জয়পুরহাটে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের বৈঠকখানা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।

জেলা এনসিপির আহবায়ক গোলাম কিবরিয়া তাপসের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এনসিপির জেলা সমন্বয়কারী ফিরোজ আলমগীর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, এবি পার্টির সভাপতি অধ্যক্ষ সুলতান মোঃ শামসুজ্জামান, খেলাফত মজলিসের জেলা সভাপতি গোলাম মর্তুজা, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme