জয়পুরহাট প্রতিনিধি
প্রতিবছর সারাদেশে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হলেও অভাব আর বেকারত্ব দূর হচ্ছে না দুর্নীতির কারণে, জাকের পার্টি ক্ষমতায় গেলে পাঁচ বছর নয় তিন বছরেই দৃশ্যপট পাল্টে দেবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার বিকেলে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা জাকের পার্টি আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাকির পার্টির খোলা চিঠিতে কথাগুলো বলেন বক্তারা।
জয়পুরহাট জেলা জাকের পার্টির সভাপতি ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী সিরাজুল ইসলাম ফৌজদারের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথির ভার্চুয়াল বক্তব্য দেন যথাক্রমে জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদী।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন – জয়পুরহাট জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডা. এসএম মোজাম্মেল, রাজশাহী বিভাগীয় জাকের পার্টির ছাত্রী ফ্রন্টের সভাপতি এডভোকেট শিমু খাতুন মনি, জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী নাজিরা আক্তার, জেলা ছাত্র ফন্টের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জয়পুরহাট হিন্দু ফ্রন্টের সভাপতি টিটু ঠাকুর প্রমূখ।
ভার্চুয়াল বক্তব্যে প্রধান অতিথি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে কর্মমুখী উচ্চতর শিক্ষা, বেকারত্ব দূরীকরণ, মাদক মুক্ত সমাজ গঠন, শোষণমুক্ত রাষ্ট্র কায়েম, প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন সহ বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড চালু করবে।
Leave a Reply