জয়পুরহাট প্রতিনিধিঃ
নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে জয়পুরহাটে ‘জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক রাজিউর রহমান রাজু প্রমুখ।
এসময় গ্রাম আদালতের সঙ্গে যুক্ত ইউনিয়ন পরিষদের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বাসযোগ্য সমাজ গড়তে গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। বিশেষ করে এই আদালতে নারীদের বিদ্যমান অবস্থানকে ৩০ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নিত করার পদক্ষেপ হিসেবে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করা হবে।
Leave a Reply