জয়পুরহাটে তারুণ্যের উৎসব শুরু

জয়পুরহাটে তারুণ্যের উৎসব শুরু

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট


‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ৫১   দিনব্যাপী জয়পুরহাটে  শুরু হয়েছে তারুণ্যের উৎসব।  সোমবার বিকালে  শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান  থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্বে দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ  মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)   বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  সবুর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম,  জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মাসুদ রানা প্রধান অংশ নেন।

আয়োজকরা জানান, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে তারুণ্যের উৎসব উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫১ দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে জয়পুরহাট  জেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, কর্মশালাসহ নানান কিছু থাকবে। জেলা প্রশাসন এসব আয়োজন করবে। এ কার্যক্রম বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘লিড মিনিস্ট্রি’ হিসেবে থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme