জয়পুরহাটে তিন দফা দাবিতে চাকুরীচ্যুত বিডিআর ও পরিবারের মাননবন্ধন

জয়পুরহাটে তিন দফা দাবিতে চাকুরীচ্যুত বিডিআর ও পরিবারের মাননবন্ধন

জয়পুরহাট প্রতিনিধিঃ


শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার পিলখানাসহ সারাদেশে চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্য ও পরিবারকে পূনর্বাসন পূর্বক চাকুরীতে পুনঃবহাল ও জেল বন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তিসহ ৩ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্টে চাকুরীচ্যুত বিডিআর, জেলবন্দি বিডিআর পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদ ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি হাসিবুল ইসলাম সানজিদ, বিডিআর নায়েব সুবেদার নুরুল ইসলাম, হাবিলদার বীর মুক্তিযোদ্ধা আবেদ হোসেন, বন্দি বিডিআর রেজাউল করিমের ছেলে মোঃ নোমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত সত্য ঘটনা উদঘাটন ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme