জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় হোটেল শ্রমিককে হত্যায় একজন আটক

জয়পুরহাটে তুচ্ছ ঘটনায় হোটেল শ্রমিককে হত্যায় একজন আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে জাহিদ হাসান (৪৫) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে শহরের নতুনহাট এলাকায় কুসুম সুইটস হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে শাহিন নামে আরেক হোটেল শ্রমিককে আটক করেছে পুলিশ।

নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে। আটক শাহিন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, জাহিদ ও শাহিন দুজনেই জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার কুসুম সুইটস হোটেলে শ্রমিকের কাজ করতেন। রবিবার সকালে হোটেল চলাকালে জাহিদের সাথে পরোটা ভাজা নিয়ে আরেক শ্রমিক শাহিনের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন তার মাথায় পরোটা ভাজা লোহার রড দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হলে জাহিদকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়ার পথে বিকেলে সে মারা যায়। এ ঘটনায় হোটেল শ্রমিক শাহিনকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক জানান, কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme