জয়পুরহাটে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব

জয়পুরহাটে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব।

রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় শহরের কালেক্টরেট মাঠে সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন ও স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। পরে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
আয়োজকরা জানান, এ উৎসবে ২২ টি স্টল বসেছে। এসব স্টলে স্কুলের ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করছেন। এছাড়া বাহারি ধরনের পিঠাপুলির স্বাদ নিতে ভিড় করছেন সাধারণ মানুষ।
বিজ্ঞানসম্মত জাতি গড়তে ও নতুন প্রজন্মের সাথে পিঠাপুলির পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme