জয়পুরহাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

জয়পুরহাটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট


‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই শ্লোগানে জয়পুরহাটে দুইদিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ উদ্ভাবিত ধারণা থেকে আবিষ্কার করা প্রজেক্ট ডেমো প্রদর্শন করেন ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহাবুব-উল-আলম।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme