জয়পুরহাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

জয়পুরহাটে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক


জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।

এরপর সেখানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, প্রেসক্লাব, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

এছাড়া দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, শিশুদের জন্য রচনা, আবৃতি ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন, কুচকাওয়াজ, ফুটবল ম্যাচ, আলোচনাসভা সহ নানা আয়োজন করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme