জয়পুরহাটে নারী আসনের এমপির সাথে জেলা বিএনপির মতবিনিময়

জয়পুরহাটে নারী আসনের এমপির সাথে জেলা বিএনপির মতবিনিময়

ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার


জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (জয়পুরহাট-বগুড়া) সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির সাথে মতবিনিময় সভা করেছে জয়পুরহাট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (জয়পুরহাট-বগুড়া) সংসদ সদস্য সুরাইয়া জেরিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক এমএ ওহাব, জেলা যুদবলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র প্রমুখ।

সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করাসহ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সেই সাথে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলেন।

সভায় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme