জয়পুরহাটে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

জয়পুরহাটে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট.


দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি, অতিরিক্ত মুনাফা লোভের কারণে আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্টে জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা ক্যাবের সভাপতি আব্দুর সালাম সরদার, সহ সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারভেজসহ ক্যাবের নেতৃবৃন্দরা ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার বরাবর স্মারকলিপি প্রদান করেন ক্যাবের নেতারা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme