জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে ‘ভূমি সেবা সপ্তাহ শুরু

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে ‘ভূমি সেবা সপ্তাহ শুরু

জয়পুরহাট প্রতিনিধি:


“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ‘ভূমি সেবা সপ্তাহ ২০২৬’ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস দল, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

র‌্যালি শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আল-মামুন মিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme