জয়পুরহাটে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


জয়পুরহাটে নিখোঁজের দুইদিন পর একটি বাঁশঝাড় থেকে নুর আলম (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বুজরুক গ্রামের একটি কবরস্থানের পাশের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুর আলম বুজরুক গ্রামের এবন মন্ডলের ছেলে। তিনি গত বছর জয়পুরহাটের একটি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর আর ভর্তি হননি। এরপর তেকে মঙ্গলবাড়ী বাজারে কাপড়ের দোকান করতেন।

স্থানীয়রা জানায়, গত সোমবার থেকে নিখোঁজ ছিল নুর আলম। পরে বুধবার বুজরুক গ্রামের একটি কবরস্থানের পাশের বাঁশঝাড়ে এক মহিলা পাতা ঝাড়– দিতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় সে প্রতিবেশিদের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন দৈনিক তুলশীগঙ্গাকে বলেন, ‘খবর পেয়ে দুপুর দুইটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনাটি আমরা তদন্ত করছি।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme