সেলিম হোসেন, জয়পুরহাট
জয়পুরহাট সদর উপজেলার রাজনগর (কমলপুর) গ্রামে রায়হান কবির নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও পুকুরের মাছ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি বাদী হয়ে আদালতে একটি মামলা করেছেন। মামলাটি তদন্তের জন্য জয়পুরহাট সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার আসামীরা হলেন, সদর উপজেলার রাজনগর গ্রামের আনোয়ার হোসেন, নুরু ইসলাম, মাসুম, উজ্জল, ওমর, সিপন, একরাম, মোস্তাক, আরিফ, সুমন, রানা, জাহাঙ্গীর, তছলিম।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৩ অক্টোবর পূর্ব শত্রæতার জেড়ে আসামীরা রায়হান কবির নামে ওই বাড়ির বসতবাড়িতে ঢুকে বাড়ির টিন ও এ্যাংগেল খুলতে থাকে। এসময় বাদী বিষয়টি চকবরকত পুলিশকে জানায়। অবস্থা বেগতিক দেখে বাদী মোটরসাইকেলে সদর থানায় আসে এবং বিষয়টি মৌখিকভাবে জানায়। পরে বাদীর স্ত্রী তাকে মোবাইলে জানায়, আসামীরা তাদের পুকুরের মাছ মেরে নিয়ে যাচ্ছে। তখন বাদী ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে দেখতে পান আসামীরা জেলের সাথে জাল টানা দিয়ে পুকুরে মাছ ধরছে। তখন আসামীরা ভুটভুটিতে মাছ, ঘরের টিন, এ্যাঙ্গেল ও গভীর নলকুপের মটর নিয়ে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় বিচার চেয়ে তিনি আদালতে মামলা করেন।
Leave a Reply