জয়পুরহাট প্রতিনিধিঃ
কৃষকদের সুবিধার্তে একই দোকানে সার ও বীজ বিক্রির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বিএডিসি বীজ ডিলাররা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বীজ ডিলাররা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর উপজেলার বিএডিসি ডিলার এসোসিয়েশনের আহ্বায়ক রবিউল ইসলাম, ক্ষেতলালের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম, কালাইয়ের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, আক্কেলপুরের সদস্য সচিব আহসান হাবিব ও পাঁচবিবির সদস্য সচিব আব্দুল মোতালেব।
বক্তারা বলেন, দেশের কৃষি উন্নয়নে বিএডিসি বীজ ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সারাদেশে প্রায় ১১ হাজার বিএডিসি বীজ ডিলার রয়েছেন। এর মধ্যে প্রায় ৫ হাজার ২০০ জন সার ডিলার হিসেবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং সফলভাবে দ্বৈত ব্যবসা পরিচালনা করছেন। এই পরিসংখ্যান প্রমান করে যে অবশিষ্ট ডিলারদেরও সার ডিলারশিপ প্রদান করা হলে কৃষি উপকরণের সরবরাহ আরও সুষম ও নিশ্চিত হবে তাই সম্মিলিত নীতিমালা ২০২৫ অনুযায়ী সার ডিলার হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
Leave a Reply