নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
জয়পুরহাটে দিনব্যাপী বিজয় মেলায় চারুকারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পন্যের প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার সকালে দিনব্যাপী জেলা সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসন আয়োজিত মেলায়, চারুকারু, হস্তশিল্প, ও অন্যান্য স্থানীয় পন্যের পাশাপাশি, বই ও মিষ্টান্নের ৩৫ টি স্টল অংশ নিয়েছে।
মেলার স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জানান, বিজয় মেলায় ব্যাপক সাড়া পড়েছে। শিশুদেরসহ বিভিন্ন বয়সের মানুষদের দিনব্যাপী উৎসবমুখর ভাবে অংশগ্রহণ করেন।
Leave a Reply