জয়পুরহাটে ভূমিসেবা অভিযোগ জানাতে ফোন নম্বর সম্বলিত ব্যানার উদ্বোধন

জয়পুরহাটে ভূমিসেবা অভিযোগ জানাতে ফোন নম্বর সম্বলিত ব্যানার উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটে ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে অভিযোগ জানাতে ফোন নম্বর সম্বলিত ব্যানার টানানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহীতাদের সাথে মত বিনিময় সভা এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার সাহাসহ অন্যান্যরা এসময় বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় জানানো হয় জনবান্ধব, হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমিসেবা নিশ্চিতকল্পে জয়পুরহাটে ভূমি অফিসে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জয়পুরহাটে ফোন নম্বর সম্বলিত ব্যানার টানানো হয়েছে। এখন থেকে ভূমিসেবা নিয়ে জন-মানুষের অভিযোগ ও ভোগান্তির বার্তা দ্রুততম সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পৌঁছাবে। দূর্নীতি ও হয়রানি প্রতিরোধ সহজ হবে।

প্রদত্ত নাম্বারে জনগণ সরাসরি তাদের সমস্যার ও বস্তুনিষ্ঠ অভিযোগ প্রমাণক সহ প্রদান করবেন। সম্পূর্ণ গোপনীয়তার সাথে তদন্ত করা হবে। কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি অফিসে কোন অনিয়ম দুর্নীতি চিত্র থাকলে তাহা বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অফিসে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশনা দেয়া হয়। ভূমি সেবার ক্ষেত্রে কোন অনিয়ম দুর্নীতি করার সুযোগ নাই বলে জানান জেলা প্রশাসক।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme