জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা

জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক কর্মশালা এবং মেন্টর তৈরির প্রশিক্ষণ
অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী।

কর্মশালায় মাদকাসক্তির ভয়াবহ কুফল এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জেলার ৩০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের নিজ নিজ প্রতিষ্ঠানে মাদকের বিরুদ্ধে ‘মেন্টর’ বা সচেতনতাকর্মী হিসেবে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme