জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ব্যবসায়ীদের সম্মানে “মাহে রমজান ও যাকাত” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের উল্লাস কমিউনিটি সেন্টারে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইবিডব্লিউএফ এর জেলা সভাপতি হাসিবুল আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।
প্রধান আলোচক ছিলেন আইবিডব্লিউএফ এর বগুড়া জোন সভাপতি, বিশিষ্ট উদ্যোক্তা ও দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার সম্পাদক সেলিম রেজা।
আইবিডব্লিউএফ এর জেলা সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আরাফাত ইসলামি ব্যাংকের ম্যানেজার মাউসুদুর রহমান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ মাহমুদুল হাসান, আইবিডব্লিউএফ এর জেলা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন প্রমুখ।
Leave a Reply