জয়পুরহাটে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি:


জয়পুরহাটে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম ওরফে কাইল্যা মন্ডল (৫৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় ।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম জেলার ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া (পূর্বপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিন ওরফে জমির মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টায় ওই শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় আসামী আব্দুর রহিম শিশুটিকে শশা
দেওয়ার কথা বলে কৌশলে পাশের শশা ক্ষেতের ভিতরে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ্য হলে বাবা মাকে বিষয়টি খুলে বলে। এরপর তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা ৩০ আগস্ট ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme