জয়পুরহাটে সড়কের কাজ শুরু করার দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে সড়কের কাজ শুরু করার দাবিতে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বৈরাগীরমোড়, চিত্রাপাড়া, নতুনহাট হয়ে জামালগঞ্জ সড়ক পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের নতুন হাট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জয়পুরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ ও জেলা ট্রাক্টর কল্যাণ মালিক সমিতির মশিউর রহমান এলোট, জেলা মহিদলা দলের সহসভাপতি মৌসুমী প্রধানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দ ও গর্তে বেহাল অবস্থা হয়ে আছে দীর্ঘ বছর ধরে। বিশ্বব্যাংকের অর্থায়নে এই সড়কের কাজের কার্যাদেশ দেওয়া হলেও ঠিকাদার গরিমসি করে কাজ শুরু করেননি। এতে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছন। তাই ৭ দিনের মধ্যে কাজ শুরু করা না হলে পৌরসভা ঘেড়াও করা করা হবে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা বলেন, আমরা ঠিকাদারকে তিনদফা তাগাদা দিয়েছি কাজ শুরু করার জন্য। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme