জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহত ২১ পরিবার পেলো ৭৭ লাখ টাকা

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহত ২১ পরিবার পেলো ৭৭ লাখ টাকা

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১টি পরিবারের মাঝে ট্রাস্ট ফান্ডের মোট ৭৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন
কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হতাহতদের পরিবারের হাতে এসব চেক তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও বিআরটিএ’র মোটরযান পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দারসহ
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

অনুষ্ঠানে সড়ক পরিবহন আইনের ট্রাস্ট ফান্ড থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ, গুরুতর আহতরা ৩ লাখ ও আহতরা ১ লাখ টাকার চেক পেয়েছেন।

অতিথিরা বলেন, সড়ক দুর্ঘটনার ক্ষতি টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়, তবে সরকারের এই উদ্যোগ বিপদে পড়া পরিবারগুলোর পুনর্বাসনে কিছুটা হলেও সহায়ক
হবে। এ সময় ভবিষ্যতে দুর্ঘটনা রোধে চালক ও পথচারীসহ সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এদিকে সরকারি এই মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজন হারানো পরিবারের সদস্যরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme