জয়পুরহাটে সনাতন ধর্মালম্বীদের আলোচনা সভা ও সদ্য প্রয়াত খালেদা জিয়ার দোয়া মাহফিল

জয়পুরহাটে সনাতন ধর্মালম্বীদের আলোচনা সভা ও সদ্য প্রয়াত খালেদা জিয়ার দোয়া মাহফিল

জয়পুরহাট প্রতিনিধিঃ


সনাতন ধর্মালম্বীদের আয়োজনে জয়পুরহাটে আলোচনা সভা ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

গত রাতে শহরের চিত্রাপাড়া, হিন্দু পাড়ায় আলোচনা  সভা ও শান্তিনগর কলেজ রোডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও জয়পুরহাট – ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান,জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক,সদস্য সচিব মনজুরে মাওলা পলাশ,শহর বিএনপি’র সভাপতি আমিনুল হক বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল,জেলা বিএনপির সাবেক সদস্য ফজলে বিন রয়েল,জাতীয়তাবাদী হিন্দু-বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য ফ্রন্ডের জেলা কমিটির যুগ্ন আহবায়ক নিতীশ কুমার মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী হীরালাল সাহা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা বলেন সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তা প্রদানে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
এছাড়াও শান্তিনগর কলেজ রোডে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme