জয়পুরহাটে সরকারি মেডিকেল কলেজ স্থাপনে উচ্চ কমিটির পরিদর্শন

জয়পুরহাটে সরকারি মেডিকেল কলেজ স্থাপনে উচ্চ কমিটির পরিদর্শন

জয়পুরহাট প্রতিনিধি:


জয়পুরহাটবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের লক্ষে প্রস্তাবিত ‘জয়পুরহাট সরকারি মেডিকেল কলেজ’ স্থাপনের নিমিত্তে নির্ধারিত স্থান ও অবকাঠামো সরজমিনে পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের একটি পরিদর্শন কমিটি।বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক, পরিদর্শন কমিটির সভাপতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিরুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জয়পুরহাটের ক্ষেতলালস্থ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল  সংলগ্ন প্রস্তাবিত এলাকা ও জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সরজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব স্বপন কুমার মন্ডল, বিএমডিসি প্রতিনিধি অধ্যাপক ডা. মো. জাকির হোসেন, রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সরদার আবু হোরায়রা, দিনাজপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আবু সালেহ গোলাম রব্বানী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা.মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,  জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েল, সিভিল সার্জন অফিসের এম.ও ডা. জুবাইর  মো. আল ফয়সাল।

প্রতিনিধি দলটি প্রস্তাবিত মেডিকেল কলেজের জন্য নির্ধারিত অবকাঠামো, একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রী নিবাস এবং হাসপাতালের জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন। পরিদর্শন শেষে কমিটির সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত ৭ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চূড়ান্ত মতামতসহ প্রতিবেদন দাখিল করবেন বলে জানান।

 

এদিকে জয়পুরহাটে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ স্থাপনের এই যুগান্তকারী ও দৃশ্যমান পদক্ষেপ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হওয়ায় জয়পুরহাটবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme