নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
জাতীয় পাঠ্যপুস্তকে গ্রাফিতি থেকে আদিবাসী শব্দ বাদ দেওয়ার প্রতিবাদে আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ঘেরাও এর শান্তিপূর্ণ কর্মসূচিতে ‘স্টুডেন্ট ফল সভারেন্টি’ নামক সংগঠন কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাটে তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী সংঘ জেলা শাখার সভাপতি রতন কুমার সিং, সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র পাহান, বাংলাদেশ মুন্ডা এসোসিয়েশন জেলা সভাপতি হরিপাল চন্দ্র পাহান, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশনের জেলা সভাপতি কার্তিক পাহান, আদিবাসী সংঘ সদর উপজেলা শাখার সভাপতি সুবাশ উড়াও, সাধারণ সম্পাদক সুরেশ পাহান, পৌর আদিবাসী নেতা বিপেন উড়াও, ছাত্রনেতা রাজীব সিং, বিথি লাকড়া, শান্তনা পাহান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পাঠ্যপুস্তকে আদিবাসী সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল ও এনসিটিবি ঘেরাও এর শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply