জয়পুরহাট প্রতিনিধিঃ
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় জয়পুরহাট জেলায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে জয়পুরহাট সড়ক ও জনপদ বিভাগের আয়োজনে এসব বৃক্ষরোপন করা হয়।
জয়পুরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজেস খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সড়ক ও জনপথ উপ বিভাগীয় প্রকৌশলী মেহদী খান, জেলা নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি নুর ই আলম, সহ সভাপতি নুরল ইসলাম রনজু সহ অন্যান্যরা।
জয়পুরহাট জেলায় চলমানভাবে ৫ হাজার বিভিন্ন বনজ ও ফলজ বৃক্ষরোপণ করা হবে।
Leave a Reply