জয়পুরহাট উন্নত ফল ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মোস্তাকিম-রতন প্যানেলের আলোচনা সভা

জয়পুরহাট উন্নত ফল ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মোস্তাকিম-রতন প্যানেলের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক


জয়পুরহাট উন্নত ফল ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের মোস্তাকিম দেওয়ান-রতন সাহা প্যানেলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট শহরের পৃথিবী কমপ্লেক্স এলাকার রতনের আড়তে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উক্ত প্যানেলের সভাপতি প্রার্থী মোস্তাকিম দেওয়ান, সাধারণ সম্পাদক প্রার্থী রতন সাহা, সহসভাপতি প্রার্থী লিটন সরদার, কোষাধ্যক্ষ প্রার্থী আকবর সদস্য আলম, সদস্য প্রার্থী বিপ্লব মুন্সি।

আলোচনা সভায় সমিতির বর্তমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করা হয়। এছাড়া ফল ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সদস্যগণকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ করা হয় এবং সমিতির সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme