জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল হক আনু, আরও যারা নির্বাচিত হলেন

জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল হক আনু, আরও যারা নির্বাচিত হলেন

নিজস্ব প্রতিবেদক


জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬–২০২৭) মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক (আনু)। একই সঙ্গে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বজলুর রশিদ (পলু) এবং সহ-সভাপতি পদে এস এম শামস মতিন।

এছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইএর সাবেক পরিচালক আমিনুল বারী, ব্যবসায়ী এটিএম শাহনেওয়াজ কবীর (শুভ্র), আনিছুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান মেহেদী, ডা. মাহবুব হাফিজ, জীবন কৃষ্ণ সরকার, মাশরেকুল আলম, আব্দুল আলিম, আবুল খায়ের প্রামানিক, আনিছার রহমান, ওবাইদুর রহমান (টিসু), সাবরিনা আফরিন, মতিয়র রহমান বাধন, আবুবকর সিদ্দিক, মাইনুল হাসান রাসেল, শাহীন মোস্তাক, আব্দুল বাতেন, আইয়ুব ইসলাম ও সোহেল রানা।

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ড-২০২৫ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এজাজ মতিন সরদার। সদস্য ছিলেন ফিরোজ আলম ও জুলফিকার আলী।

জানাগেছে, ইতিপূর্বেও জেসিসিআই জয়পুরহাটের সভাপতি নির্বাচিত হয়েছিলেন পদ্মা ফিড এন্ড চিকস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক (আনু)। এছাড়া দুইবারের সিআইপি এবং বগুড়া কর অঞ্চলের সেরা করদাতা ছিলেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme