জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) একমাত্র সভাপতি পদে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত সভাপতি পদপ্রার্থী এ্যাড. আব্দুল মোমিন ফকির নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতিত্ব, সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে গ্রন্থাগার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিরীক্ষা সম্পাদক ও সদস্য পদে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি, সম্পাদকসহ ৬টি পদে নির্বাচন ভোটগ্রহণ হয়েছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান সরকারসহ ৯জন কমিশনার দায়িত্ব পালন করছেন।
Leave a Reply