জয়পুরহাট জেলা ও সদর থানা ফারিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জয়পুরহাট জেলা ও সদর থানা ফারিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সেলিম  হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাট জেলা ও সদর থানা ফারিয়ার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের উল্লাস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর থানা মডেল ফারিয়ার সভাপতি বুলবুল মিয়া মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ফারিয়ার আহবায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় ফারিয়ার সদস্য সচিব এম.এইচ. এ দুর্জয় ফরাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আশিক আহমদে জেবাল বাপ্পী, জাতীয় স্থায়ী পরিষদ কেন্দ্রীয় ফারিয়ার সদস্য ও রাজশাহী বিভাগ ফারিয়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন ও সদর থানা মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক নোমায়ের হোসাই প্রমুখ।

এসময় দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme