জয়পুরহাট সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

জয়পুরহাট সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত মতিয়ার রহমান মিন্টু জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল শনিবার সকালে সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় টহল দিচ্ছিল। সেসময় বাইসাইকেলে থাকা মতিয়ার রহমান মিন্টুকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার বাইসাইকেলের ছিটের নিচ থেকে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধারসহ তাকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে চোরাচালান আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme