জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

সেলিম হোসেন, জয়পুরহাট


মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের প্রবক্তা ও  বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা, দো’আ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছৈ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট শহর বিএনপির একাংশের আহবায়ক মতিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চপল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিককুল ইসলাম, জেলা তাঁতিদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, জয়পুরহাট সরকারি কলেজে সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসানুজ্জামান আলম, দো’আ পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মওলানা লোকমান হোসেন সহ উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম টুকু, তোতা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহাবুব আলম রিপন, শাহনেওয়াজ শাহী, কাজী জাহাঙ্গীর আলম, রুস্তম আলী, আনোয়ার হোসেন, ফারিয়া কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য জুয়েল তোফায়েল আহমেদ, সাবেক ছাত্রনেতা রতন ভুঁইয়া,  জয়পুরহাট শহর ছাত্রদলের আহবায়ক এ কে এম গোলাম মাহফুজ শুভ, জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাইম ইসলাম, রাসেল বিশ্বাস, আরিফুল ইসলাম তিতু, আল-আমীন, মিরাজুল আনিছুর রহমান বাবু সহ জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme