জয়পুরহাটে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

জয়পুরহাটে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধিঃ
বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৫টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।

জেলা যুবলীগের আহবায়ক রাসেল দেওয়ান মিলনের সভাপতিত্বে পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সহ-মোমিন আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাসানুল ইসলাম রবিন ও মোস্তফা মেহমুদ আহমেদ তমাল প্রমুখ ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme