জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে সোনালিকা ডে ২০২৩ উপলক্ষে বার্ষিক সার্ভিস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ সকাল থেকে বিকেল পর্যন্ত জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা মামুন ফিলিং স্টেশন চত্তরে জেলার সোনালিকা ট্রাক্টরের ক্রেতাগণ উপস্থিত হয়ে ট্রাক্টরের ফ্রী সার্ভিস সুবিধা গ্রহণ করেন।
অনুষ্ঠানে র্যাফেল ড্র, গেমস শো, অভিজ্ঞতা শেয়ার, উদ্যোক্তার গল্প ও সফল উদ্যোক্তাদের মাঝে উপহার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসিআই মটরস লিমিটেডের এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মাহমুদ রশীদ লিটন, এসিস্ট্যান্ট ম্যানেজার (সার্ভিস) তাজনুর ইসলাম চঞ্চল, এরিয়া হেড জাকারিয়া ইসলাম, রিকভারি এরিয়া হেড ওয়ালিউর রশীদ, টেরিটরি ম্যানেজার (সার্ভিস) খোকন মিয়া, ডিলার বেঙ্গল মেশিনারিজ সত্ত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন এবং পাঁচবিবি ও ক্ষেতলাল টেরিটোরিতে কর্মরত সকল অফিসারবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠানে সোনালিকা ট্রাক্টরের ক্রেতারা গ্রাম বাংলার হারিয়ে বসা বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণ করতে পেরে এবং পুরস্কার জিতে দারুন উচ্ছ্বসিত হন।
Leave a Reply