দিলীপ সি, জুনিয়র স্টাফ রিপোর্টার
জয়পুরহাটে আদিবাসী জনগোষ্ঠীদের শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সদর উপজেলার অফিসার্স ক্লাবে জয়পুরহাট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে বাংলাদেশ আদিবাসী সংঘের উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা শাখার সভাপতি কার্ত্তিক চন্দ্র সিং, আদিবাসী সমন্বয়ক ও সংগঠক রতন কুমার সিং, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মোঃ আরমান আলী, বাংলাদেশ আদিবাসী সংঘের জেলার সাধারণ সম্পাদকসতীশ চন্দ্র পাহান, অর্থ বিষয়ক সম্পাদক সুবাস উড়াও, নারী নেত্রী কাজলী মাহাতো, আদিবাসী নেতা দিবাকর মাহাতো, রাজকুমার সিং, সঞ্জয় সিং, বিনয় উড়াও প্রমুখ।
Leave a Reply