জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সাতার গ্রাম থেকে দুই হাজার পিস নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক কারবারি রাজা মিয়াকে (৫২) গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রাজা মিয়া কালাই উপজেলার সাতার গ্রামের মৃত মৃত জালাল মন্ডলের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রাজা মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরপর গত রাতে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সাতার গ্রামে সে মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় দুই হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply