জয়পুরহাটে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

জয়পুরহাটে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট


জয়পুরহাট সদর উপজেলার হিলি বাইপাস সড়কের হানাইল এলাকার কৃষি কলেজের সামনে ট্রাকের চাপায় অতুল চন্দ্র বর্মন (৬০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।

এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন ট্রাকের চালক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অতুল জয়পুরহাট পৌর এলাকার বামনপুর দত্তপাড়ার মৃত স্ববেশ্বর বর্মনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভ্যানচালক অতুল বামনপুর চারমাথা থেকে ভ্যানে আলু নিয়ে হিচমী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কৃষি কলেজের সামনে তার ভ্যানের এক্সেল ভেঙে ভ্যানটি অপর দিক থেকে আসা একটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

এছাড়া ট্রাকটি ওই ভ্যানকে ও আরও একটি অটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে যায়। এঘটনায় আহত হন ট্রাকের চালক। তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme