জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই চালক নিহত

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই চালক নিহত

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট সদর উপজেলার দু্র্গাদহ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ছাওয়ালপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে জনি হোসেন ও নওগাঁর বদলগাছি উপজেলার রসুলপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে ছামিউল।

জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন জানান, নিহত জনি সদর উপজেলার দুর্গাদহ বাজারের একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন৷ সোমবার ঘটনার সময় জনি ভাদসা এলাকা থেকে তার মোটরসাইকেলে করে গ্যারেজে আসছিলেন। অন্যদিকে জয়পুরহাট শহর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন ছামিউল। পথে দুর্গাদহ বাজার এলাকায় তাদের দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন জনি ও  ছামিউল। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা  হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। আর ছামিউলের অবস্থার আরও অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় সে মারা যায়।

 

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme