জয়পুরহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যানকে শোকজ

জয়পুরহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট


নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাধীনকে শোকজ করে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রবিবার জয়পুরহাট-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ন জেলা ও দায়রা জজ সাজেদুর রহমান এই ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছেন।

সেই নোটিশে উল্লেখ করা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জহুরুল ইসলামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিম্নস্বাক্ষরকারীর গোচরীভুত হয়েছে যে, আপনি আপনার দলবল নিয়ে গত ১২/১২/২৩ ইং তারিখে নেঙ্গাপীর বাজারে তার কর্মী শাহজাহানের উপর হামলা করে মারপিট করে আহত করেছেন।

উপর্যুক্ত বিষয়ে আপনার কোন বক্তব্য থাকলে আগামী ২৬ ডিসেম্বর বেলা ১২টার সময় জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় অবস্থিত নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে তা দাখিল করার জন্য আপনাকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ ক(৫) (ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ করা হলো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme