জয়পুরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জয়পুরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলার হলদিবাড়ি এলাকায় মোটরসাইকেলের সাথে প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে কাউসার সরকার (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।এঘটনায় গুরুতর আহত হয়েছেন শেখ রিফাত (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কাউছার কালাই উপজেলার করিমপুর গ্রামের খাতেম আলী সরকারের ছেলে। আর আহত রিফাত একইগ্রামের চঞ্চল হোসেনের ছেলে।

ওসি ওয়াসিম আল বারি জানান, নিহত কাউছার মোলামগাড়ি থেকে রিফাতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে হলদিবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চালক কাউছার ও আরোহী রিফাত গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষনা করেন। আর আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme