জয়পুরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের তিন সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধিঃ


আগামী ২ ফেব্রæয়ারি সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে প্রার্থীদের জালিয়াতি করে পাশ করে দেওয়ার কথা বলে কাজ করছিল একটি প্রতারক চক্র। জয়পুরহাটে এই চক্রের তিন সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় প্রার্থীদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবির উচাই কলেজের প্রিন্সিপাল রুস্তম আলী, বগুড়ার গোকুল এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে ইশান ইমতিয়াজ হৃদয় ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের আরজ আলীর ছেলে রোকনুজ্জামান রোকন।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীরা বিভিন্ন নামীদামি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে প্রতারণার কাজে জড়িয়ে পড়েন। প্রতারণা করার জন্য তারা বিভিন্ন জেলায় নেটওয়ার্ক বিস্তার ইতিমধ্যে করেছে। তারা জয়পুরহাটের পাঁচবিবির উচার কলেজে এ বিষয়ে প্রশিক্ষণও করেছে। এই চক্রটি টাকার বিনিময়ে আগামী ২ ফেব্রæয়ারি সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রার্থীদের পাশ করিয়ে দিবে প্রতিশ্রæতি দিয়ে অবস্থান করছিল। এমন গোপন সংবাদ পেয়ে পাঁচবিবি ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় পরীক্ষার প্রবেশপত্র, চেক বই, এটিএম কার্ড, এন্টেনা, এয়ারপট, বিভিন্ন প্রকার ডিভাইস উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদেরও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme