জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট পৌর শহরের ইসলাম নগর এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জান্নাতুন নামে ১ বছরের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশু জান্নাতুল একই এলাকার রুবেল হোসেনের কন্যা।
স্থানীয়রা জানায়, শিশুটিকে ঘরের বিছানায় রেখে তার মা বাড়ির কাজ করছিলেন। সেসময় বিছানায় শিশুটি খেলা করছিল। এরই এক পর্যায়ে বিছানার সাথে লাগোয়া বিদ্যুৎ বোর্ডের সকেটে শিশুটি হাত দিলে বিদ্যুতায়িত হয়ে নিস্তেজ হয়ে পড়ে। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি করেছেন জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) গোলাম সারওয়ার।
Leave a Reply