জয়পুরহাট প্রতিনিধি:
কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল “আদিবাসীদের স্থায়ীত্বশীলতা অর্জন (ASA) প্রকল্পের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বেলা ১১ টায় জয়পুরহাট সদর উপজেলার ১নং ধলাহার ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে এ দিবসটি পালন করা হয়েছে।
এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত।”
বিরামপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক মো: রশিদ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা লাইজু, সহকারী শিক্ষক রাজিমুন ইসলাম, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুতুল রানী, ধলাহার পারগানা বাইসি’র সম্পাদক মানিক সরেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল সম্পর্কে ধারণা প্রদান করেন।
এর আগে দিবসটির তাৎপর্য তুলে একটি বর্ণাঢ্য র্যালী এলাকা প্রদক্ষিণ করে।
Leave a Reply