জয়পুরহাট প্রতিনিধিঃ
জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনায় জয়পুরহাটে ভোট প্রার্থনা কর্মী ও ট্রেইনার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন।
এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply