জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট পাঁচবিবি থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি বাবুকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব ক্যাম্প।
গ্রেফতারকৃত রনি বাবু পাঁচবিবি উপজেলার কালিঘাটা বড় পুকুড়িয়া গ্রামের মৃত উলাউদ্দিন এর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো: শেখ সাদিক জানান, ২০২০ সালের ২ ফ্রেব্রুয়ারী পাঁচবিবি উপজেলার নওদা এলাকায় বিজিবি চেকপোস্ট একটি বাস থামিয়ে তল্লাশীর সময় রনি বাবুর শরীরে বিশেষ কায়দায় ৫০ পিচ অ্যাম্পুল পেয়েছিল বিজিবি। পরে বিজিবি বাদী হয়ে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছিলেন।
দীর্ঘ শুনানির পরে গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দিন রনি বাবুকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
তারপর থেকে রনি বাবু পলাতক ছিল। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
Leave a Reply