জয়পুরহাট প্রতিনিধিঃ
উত্তরের সীমান্তবর্তী জয়পুরহাট জেলায় গত দুইদিন শীত একটু কম থাকলে রবিবার আবার বেড়েছে শীতের প্রকোপ। এ পরিস্থিতিতে জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলের শ্রেণী পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় ।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, তাপমাত্রা সাড়ে ৯ ডিগ্রী সেলসিয়াসে নেমে যাওয়ায় ২১ ও ২২ জানুয়ারি জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা যদি এমন থাকে তবে আবারও নতুন করে স্কুল বন্ধ ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, জয়পুরহাটে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply