ট্রাকচাপায় মা-ছেলের মৃত্যু

ট্রাকচাপায় মা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক:

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকেরচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রবিবার বিকেলে মহাসড়কের দৌলতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার জগন্নাথপুর উপজেলার সুরাউড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মতিবুর রহমান (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিলা-মতিবুরসহ পাঁচ যাত্রী সিএনজি অটোরিকশাযোগে উপজেলার ছন্দ্রচড়ি মাজারে যাচ্ছিলেন। এ সময় সিএনজিটি দৌলতপুর ব্রিজে পৌঁছালে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরিদা বেগম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতাবস্থায় অন্য ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মতিবুর রহমানকেও মৃত ঘোষণা করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme